Logo
Logo
×
   

সারাদেশ

গোবিন্দগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৩৩ পিএম

গোবিন্দগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে জমি নিয়ে বিরোধে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়।

মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার নাকাইহাট বাজারে উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাকাই ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, তার ছোট ভাই মাসুদ, নুরুল হকের ছেলে আলম ও আনিছুর রহমান। আহতদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাকাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজান রহমান মণ্ডলের সঙ্গে বর্তমান সাধারণ  সম্পাদক আব্দুল মালেকের একশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়। এছাড়া ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুড়িয়ে ফেলা মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .