Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ হয়ে বাবার পর চলে গেল কন্যাও

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:২৭ পিএম

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ হয়ে বাবার পর চলে গেল কন্যাও

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবার পর সাত বছরের শিশুকন্যা কথাও মারা গেছে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল বলেও জানান এই চিকিৎসক।

এর আগে ১১ মে সকালে শিশুটির বাবা মো. কালাম (৩৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ এক দম্পতি দগ্ধ হন। 

এ বিস্ফোরণে দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং আরেক মেয়ে মুন্নি (১০) শরীরের যথাক্রমে ৬০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩৫ শতাংশ পোড়া নিয়ে এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন। গিরিধারার ওই বাড়িটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন সবজি বিক্রেতা মো. কালাম। তাদের ঘরে তিতাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ফতুল্লায় ৪২ জনের নামে মামলা

শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ফতুল্লায় ৪২ জনের নামে মামলা

পুলিশ সদস্যের রগ কর্তন

পুলিশ সদস্যের রগ কর্তন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম