Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:৫৭ পিএম

বনরক্ষীদের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

Advertisement

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সঙ্গে বনদস্যু শরীফ বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। যুদ্ধে পরাস্ত দস্যুরা তাদের ট্রলার ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে। উদ্ধার হয়েছে কার্তুজসহ একটি বন্দুক, ৪টি ওয়াকিটকি এবং জিম্মি থাকা ৪ জেলে।

বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবনের শেলারচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের বনরক্ষীরা সুন্দরবনে যৌথ টহল দিচ্ছিল। এ সময় শেলারচর টহল ফাঁড়ির সিঙেরটেক বন এলাকার নদীতে একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে বলে। ট্রলারটি না থামিয়ে ট্রলারে থাকা বনদস্যু শরীফ বাহিনীর দস্যুরা বনরক্ষীদের প্রতি গুলিবর্ষণ শুরু করে।

বনরক্ষীরা দস্যুদের প্রতি পাল্টা গুলি চালায়। উভয়পক্ষে গুলি বিনিময়ের একপর্যায়ে নদী তীরে ট্রলার ভিড়িয়ে দস্যুরা লাফিয়ে পড়ে দৌড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশি করে দস্যুদের ফেলে যাওয়া একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ, ৪টি ওয়াকিটকি জব্দসহ ট্রলারে শিকলবন্দি অবস্থায় জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন- হাসান (৩২)  মাসুম (২৪), ইরাক শেখ (৩০),ও নাছিম (২২)। এদের বাড়ি শরণখোলা ও খুলনার বটিয়াঘাটা এলাকায়। উদ্ধারকৃত জেলে ও দস্যুদের ট্রলার শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বনরক্ষীরা সাত রাউন্ড গুলি করেছে বলে এসিএফ জানিয়েছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের বন্দুক যুদ্ধের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল সিঙেরটেক বনাঞ্চলে দস্যুদের ধরতে বনরক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম