কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরজু (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আরজু ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের সৈয়দ আলী আকবরের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
আলীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য সৈয়দ নাইম বলেন, ভাড়ায় মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাওয়ার পথে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজনকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়, অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তার লাশ খানপুর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

-6a05f9e990dab.jpg)