Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউটিউব দেখে আঙুর চাষে মঈনের বাজিমাত, মাসে আয় ৪০ হাজার টাকা

Advertisement

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:৪৯ পিএম

ইউটিউব দেখে আঙুর চাষে মঈনের বাজিমাত, মাসে আয় ৪০ হাজার টাকা

বাড়ির ছাদে আঙুর চাষ করে সফলতার মুখ দেখছেন কলেজছাত্র মঈন। ছবি: যুগান্তর

Advertisement

ইউটিউব দেখে বাড়ির ছাদে আঙুর চাষ করে সফলতার মুখ দেখছেন শরীয়তপুরের ডামুড্যার কলেজছাত্র মঈন। বাড়ির ছাদেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক আঙুরের বাগান, যেখানে থোকায় থোকায় ঝুলছে লাল, কালোসহ নানা বাহারী রঙের আঙুর। যা দেখতে যেমন দৃষ্টিনন্দন, স্বাদেও তেমনি সুস্বাদু।

শুক্রবার (১৫ মে) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকালবরিশ এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে মঈন ২০২২ সালে ইউটিউব দেখে শখের বসে বাড়ির পাশে অল্প পরিসরে আঙুর চাষ শুরু করেন। শুরুতে গাছে ফলন এলেও স্বাদে টক হওয়ায় নানা সমালোচনা ও কটুক্তির মুখে পড়তে হয় তাকে, তবে থেমে যাননি তিনি; বরং সেই কটুক্তিকেই শক্তিতে পরিণত করে নতুনভাবে শুরু করেন।

পরবর্তীতে ২০২৪ সালে তিনি বাড়ির ছাদে প্রায় ১৫০০ স্কয়ার ফুট জায়গাজুড়ে পরিকল্পিতভাবে গড়ে তোলেন একটি ব্যতিক্রমী আঙুরের বাগান। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন বাইকুনু, ডিকসন, ইকোলো ও ভ্যালেসসহ বিরল প্রজাতির প্রায় ৪৫টি ভিন্ন জাতের আঙুরের চারা। পরে নিয়মিত পরিচর্যা, সঠিক ব্যবস্থাপনা এবং কঠোর পরিশ্রমের ফলে ২০২৫ সালের শেষের দিকে সফলতার মুখ দেখেন তিনি। 

বর্তমানে এ বাগান থেকেই আঙুর ও চারা বিক্রি করে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন তিনি।

তার এ উদ্যোগ এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং অনেকেই উদ্বুদ্ধ হয়ে তার থেকে চারা নিয়ে শুরু করছেন আঙ্গুরের চাষ।

মঈনের প্রতিবেশী জয়নাল খাঁন বলেন, আমি এ প্রথম দেখলাম ছাদের আঙুর গাছে এত আঙুর। মঈনের দেখাদেখি আমাদের গ্রামের অনেক যুবকরা এখন আঙুর চাষ শুরু করেছে, আঙুর চাষ করে মঈন এখন সফল এবং লাভবান। 

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, আমি যখন জানতে পারি উপজেলার আকালবরিশ এলাকায় শিক্ষার্থী মঈন তার ছাদ বাগানে আঙ্গুর চাষ করছে তখন আমি সরেজমিনে গিয়ে তাকে বিভিন্নভাবে পরামর্শ দেই এবং তাকে উৎসাহ দেই। 

তিনি আরও বলেন, বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতে সব ধরনের সহায়তা করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম