Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:০৮ পিএম

প্রাইভেট কারে এসে মাদ্রাসার দানবাক্স লুট

Advertisement

সিলেটে এবার লুট হয়েছে মাদ্রাসার দানবাক্সের টাকা। তাও আবার প্রাইভেট কারযোগে এই লুটের ঘটনা ঘটানো হয়। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়াও আরও কয়েকটি মসজিদের টাকা চুরি হয়েছে সম্প্রতি। এর আগে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখসহ ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। 

দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সিসিটিভিতে দেখা যায়, ভোর রাত আনুমানিক ৩ টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেট কার এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দু'জন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে। 

তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষনাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি। তবে দুইজন সাব ইন্সপেক্টর সহ আমাদের একটি দল কাজ করছে৷

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

আরও পড়ুন

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম