Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর লুটপাট

Advertisement

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:২৫ পিএম

ভৈরবে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫, ভাঙচুর লুটপাট

Advertisement

ভৈরবে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে ৪ থেকে ৫টি বাড়িঘর, দোকানপাট লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বার ও ময়দর মুন্সির বাড়ির নেতা মেরাজ মেম্বারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ময়দর মুন্সির বাড়ির ফরহাদ মিয়াসহ কয়েকজন ফেসবুকে লাইভে এসে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মেম্বারকে গালাগালি করেন। 

এরই জেরে ময়দর মুন্সি বাড়ির বাদশা মিয়া ভবানীপুর বাজারে ফার্মেসিতে ওষুধ আনতে গেলে প্রতিপক্ষ বধুর গোষ্ঠীর লোকজন তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

শনিবার সকালে ফের দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ভৈরব থানার উপপরিদর্শক পাবেল মোল্লা জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম