Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:২১ পিএম

মানিকগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী  আজাদ

মানিকগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জ জেলার বন্যা ও নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

রোববার (১৭ মে) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষের বাড়িঘর, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার এ এলাকায় নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, এ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবে আমাদের সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলার কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি সরেজমিনে মানুষের কষ্ট দেখতে ও তাদের কথা শুনতে এখানে এসেছি। আশা করছি, দু’একদিনের মধ্যেই নদীভাঙন প্রতিরোধে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থায়ীভাবে নদীভাঙন রোধে শুষ্ক মৌসুমে ভাঙনকবলিত এলাকাগুলোতে প্রয়োজনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে তার ভিত্তিতে টেকসই প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা

‘পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারত প্রমাণ করবে তারা আমাদের বন্ধু’

‘পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারত প্রমাণ করবে তারা আমাদের বন্ধু’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম