Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:১৪ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

মানববন্ধনে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

‘সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু গড়ো’— এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’-এর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য নাজমুল ইসলাম, আবির হাসান, আকিব সরদার, আয়নাল আহসান, মো. রাকিব ও শফিক মণ্ডল প্রমুখ। 

বক্তারা বলেন, সরকার দেশের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই রাজবাড়ীর পাংশায় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। তবে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণও এখন সময়ের দাবি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণ করা। কিন্তু ফ্যাসিস্ট সরকার তা উপেক্ষা করেছে।

তারা আরও বলেন, বছরের পর বছর ধরে এ নৌরুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। যোগাযোগ দুর্বলতার কারণে শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলা-উপজেলা। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মার ১১ কেজির বাঘাইড় মাছ ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

পদ্মা সেতু ঝুঁকির মুখে ফেলে ৬ কোটি ঘনফুট বালু তোলার চেষ্টা

পদ্মা সেতু ঝুঁকির মুখে ফেলে ৬ কোটি ঘনফুট বালু তোলার চেষ্টা

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ার বেশির ভাগ ঘাট বন্ধ, ভোগান্তি চরমে

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আরও পড়ুন

ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য

ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রাণমন্ত্রী

১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী

১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম