Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের কাণ্ড

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:০৬ পিএম

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের কাণ্ড

রাণীশংকৈল থানা

Advertisement

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপ্ন রায় (২৩) নামে এক যুবক গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৬ মে) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত স্বপ্ন রায় ওই এলাকার বেল রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বপ্ন রায়ের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ শয়নকক্ষের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম