Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

Advertisement

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

রোববার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনম তানভীর চৌধুরী নোমান। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

মৃত শিশুর নাম মনি আক্তার (৯ মাস)। সে ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা মাহাবুব আলমের মেয়ে।

এদিকে রংপুর বিভাগজুড়ে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত ৪৬ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন।

সহকারী অধ্যাপক ডা. আনম তানভীর চৌধুরী নোমান জানান, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গে ভুগছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান

‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

সাংবাদিক মেহেদী হাসানের বাবার ইন্তেকাল

সাংবাদিক মেহেদী হাসানের বাবার ইন্তেকাল

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম