Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চমেক হাসপাতালে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৮ পিএম

চমেক হাসপাতালে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একদিনে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই তিন শিশুর মৃত্যু হয়।

এদিন হাম শনাক্ত এবং হামের উপসর্গ নিয়ে ১১২ জন শিশু এই হাসপাতালে ভর্তি ছিল। রাতে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, একদিনে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদিন সুস্থ হয়ে ৬৪ শিশু বাড়ি ফিরে গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৭ জনের মধ্যে ৭২ জন নগরীর এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ৫৮৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৫৩ জন। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ৬ জন ও উপজেলায় ৩ জন মারা গেছেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, চমেক হাসপাতালে হামের চিকিৎসায় সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছে। হাম রোগীদের জন্য আলাদা ইউনিটও করা হয়েছে। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম