বাড়িতে একা পেয়ে ৬ বছরের শিশুকে ১৩ বছরের কিশোরের ধর্ষণের অভিযোগ
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪৬ পিএম
সিংড়া থানা
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোরকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার শিশু আর অভিযুক্ত কিশোর পাশাপাশি বাড়িতে বসবাস এবং একই সঙ্গে খেলাধুলা করে। সোমবার সন্ধ্যায় শিশুকে তার বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত ওই কিশোর। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে।
