Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে সাড়ে ১৯ হাজার লিটার জ্বালানি ও ভোজ্যতেল জব্দ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:২৯ পিএম

চট্টগ্রামে সাড়ে ১৯ হাজার লিটার জ্বালানি ও ভোজ্যতেল জব্দ

ফাইল ছবি।

Advertisement

চট্টগ্রামে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি তেল ও পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ মে) রাত থেকে মঙ্গলবার (১৯ মে) ভোর পর্যন্ত নগরীর পতেঙ্গা ভিআইপি সড়ক ও ইপিজেড আকমল আলী সড়কের স্লুইস গেটসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়। এ সময় তেল পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। তবে দুটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের সিগন্যাল ও কমিউনিকেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিব উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কোস্টগার্ডের পতেঙ্গা ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে সাত হাজার লিটার জেট ফুয়েল, ছয় হাজার লিটার ডিজেল এবং দেড় হাজার লিটার অকটেন জব্দ করে। পরে ভোরে ইপিজেড থানাধীন আকমল আলী স্লুইস গেটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা জ্বালানি তেলের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৩৫ হাজার টাকা এবং সয়াবিন তেলের মূল্য প্রায় ৯ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব জ্বালানি জাহাজ থেকে অবৈধভাবে খালাস করে বাজারজাত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

ঢিল ছোড়া, কামড় দেওয়া নিয়ে ক্ষোভ—প্রাণ হারাল শিশু হালিমা

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু  জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু জব্দ

আরও পড়ুন

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম