অটোরিকশা চালকের ধাক্কায় আহত সেই পুলিশ সদস্যের মৃত্যু
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার সময় চালকের ধাক্কায় রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হওয়া সেই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল কুদ্দুস। তিনি সিএমপির ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনী জেলায়।
চিকিৎসকরা জানান, শুক্রবার থেকে ওই পুলিশ সদস্য চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকাল ১০টার পর তিনি মারা যান।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর টোল রোডে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কুদ্দুস। এ সময় জব্দ করা একটি অটোরিকশা ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে টোল রোডের রাসমণি ঘাট এলাকায় পৌঁছালে অটোরিকশাচালক চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করে। এতে তার মাথা অটোরিকশার চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের আইসিউতে ভর্তি দেন।

-6a0dc07ba4dcf.jpg)