দৌলতখানে চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই
Advertisement
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২৬ পিএম
দৌলতখানে চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার দৌলতখানে একটি পরিবারে চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনাজ উদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. রত্তন মাঝি জানান, তার স্ত্রী রান্নার সময় অসাবধানতাবশত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জানান, ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
