চান্দিনায় বিদ্যুৎস্পর্শে ছাত্রদল নেতার মৃত্যু
Advertisement
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পর্শে পারভেজ খান (২০) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত পারভেজ খান কৈলাইন গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি জোয়াগ ইউনিয়ন ছাত্রদলের সদস্য।
বিএনপি নেতা জসিম জানান, পুকুরে মোটরচালিত মেশিনে পানি সেচ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শে আহত হন পারভেজ। তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ অবহিত করেনি।
