Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাঁথিয়ায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

Advertisement

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

সাঁথিয়ায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়া বাজারসংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশের খোলা জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর জন্য পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়।  অনুমতি সাপেক্ষে পৌর প্রশাসনের উদ্যোগে গত ১৯ মে উপজেলা পরিষদ হলরুমে হাটের ইজারা নিলামের আয়োজন করা হয়।

ইজারা নিতে আগ্রহীরা শর্ত অনুযায়ী ২৬ জন ব্যক্তি জনপ্রতি ২০ হাজার টাকা করে পৌর প্রশাসকের কাছে জমা দেন।  এ সময় হাটের ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান নিলাম কার্যক্রম স্থগিত করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় উভয়পক্ষকে নিয়ে পুনরায় নিলামের আয়োজন করে উপজেলা প্রশাসন।  এ সময় নিলামে অংশ নেওয়া বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ হলরুম ত্যাগ করেন।  পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান বলেন, অস্থায়ী পশুর হাট নিয়ে আজ উন্মুক্ত নিলাম ডাক ছিল। প্রশাসনের যোগসাজশে সাঁথিয়ার অস্থায়ী পশুর হাট বন্ধ করা হয়েছে।

অন্যদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, পৌরসভার রাজস্ব বৃদ্ধির স্বার্থে নিলামে অংশ নিতে যাই। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টেবিল চাপড়িয়ে হুমকি-ধমকি দিয়ে মব সৃষ্টি করে।  এ অবস্থায় আমরা নিলামে অংশ না নিয়ে চলে আসি।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, ইজারাপ্রত্যাশী পক্ষগুলোর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এবং আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টা থেকে পবিত্র ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত  ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

জামায়াত নেতার পদত্যাগ

জামায়াত নেতার পদত্যাগ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

ড. ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে সাদিক আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম