ইটভাটায় কাজের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, ২ নারী আহত
Advertisement
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:১৮ পিএম
ইটভাটায় কাজের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের লালপুর উপজেলার সিরাজীপুর এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত এসকেন আলী ভোলা (৬০) নাটোরের বালিতিতা গ্রামের বাসিন্দা। আহত শাপলা খাতুন (৩০) জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী এবং সুফিয়া খাতুন (৬০) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা থাকার পর হঠাৎ বজ্রপাত হলে ভাটায় কর্মরত শ্রমিকদের ওপর বজ্রপাত আঘাত হানে। এতে এসকেন আলী ভোলা গুরুতর আহত হন। পরে ভাটার লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
