Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

বগুড়া কাহালুতে আগুনে পুড়ে সোনিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূ ও তার মেয়ে নেহা মনির (১১) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকালে উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, মানসিক সমস্যার কারণে সোনিয়া খাতুনের প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়।  পরে তিনি সাব্বির নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন।  এরপর থেকে তিনি মেয়ে নেহা মনিকে সঙ্গে নিয়ে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় স্কুলপাড়া গ্রামে বাবা আবদুল মান্নানের বাড়িতে বসবাস করতেন।  স্বামী মাঝে মাঝে যাতায়াত করতেন।  শিশু নেহা পার্শ্ববর্তী দুপচাঁচিয়ার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।  

শুক্রবার সকাল পৌণে ৭টার দিকে সোনিয়ার মা ও ভাবী উঠানে চুলায় রান্নার কাজ করছিলেন।  ভাই সেলিম জমিতে ছিলেন।  এ সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পাওয়া যায়।  খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  তারা ওই ঘর থেকে সোনিয়ার লাশ উদ্ধার করেন।  দগ্ধ অবস্থায় মেয়ে নেহা মনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।  পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায়। 

আরও পড়ুন
ছেলের হাতে বাবা খুন

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি।  কেরোসিনের গন্ধ পাওয়ায় ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যার জন্য কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন।  এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  এ সময় তার মেয়ে দগ্ধ হয়েছিল। 

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, গৃহবধূ সোনিয়া খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন।  ঘরে কেরোসিন তেলের গন্ধ পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন এবং আগুনে তার মেয়ে পুড়ে মারা গেছে। এরপরও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।  এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম