Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিন বছরের শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:২১ পিএম

তিন বছরের শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলম গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরুপদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আলম গাজী শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে অভিযুক্ত আলম গাজী ওই শিশুটিকে কাটিভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি টংঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির জামাকাপড় খুলে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। এ সময় শিশুটির চিৎকার শুনে রাস্তার লোকজন ছুটে এলে অভিযুক্ত আলম পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে পুলিশ। 

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সরুপদাহ গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

তিনি জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে পুলিশের হেফাজতে নিরাপদ রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা (স্বাস্থ্য পরীক্ষা) ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসা নিয়ে হত্যা, শুটার গ্রেফতার

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম