Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছর বয়সী  প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুব উল্লাহ ( ২৩)  নামে মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে প্রতিবন্ধী শিশুকন্যা মসজিদের ইমাম মাহবুব উল্লাহর জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে যায়। এ সময় মাহবুব শিশুটিকে তার কক্ষে আটকে ধর্ষণ করে। 

এ সময় শিশুটি কান্না করলে ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন মসজিদের ভেতর ইমামকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইমামকে আটক করে।  

আটক ইমাম মাহবুব উল্লাহ পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খালিশপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। গত এক মাস ধরে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে তিনি ইমামতি করছিলেন। 

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম