Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমতলীতে পিকআপভ্যানের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, হেলপার নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৪০ পিএম

আমতলীতে পিকআপভ্যানের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, হেলপার নিহত

Advertisement

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পিকআপভ্যানের চাকা ফেটে চুনাখালী ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত গাড়ির হেলপার মো. আজাদ মোল্লার (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।  আহত গাড়ির চালক মেহেদীকে ( ২৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজাদ মোল্লা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত চালক মেহেদী একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম অব্বাস মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে ফার্নিচার বোঝাই একটি পিকআপভ্যান আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে পিকআপভ্যানটির বাম পাশের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।  সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার ভেতরে আটকে পড়েন।

পরে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই আজাদ মোল্লার মৃত্যু হয় এবং চালক মেহেদী গুরুতর আহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহত মেহেদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

উন্নয়ন-আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চিফ হুইপের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম