Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬২

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬২

প্রতীকী ছবি

Advertisement

ময়মনসিংহে হাম আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট ৩৯ শিশুর মৃত্যু হলো। মৃত দুই শিশুই ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৯ মে ময়মনসিংহ সদরের দাপুনিয়া থেকে ৬ মাসের ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে ১০ মাসের শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি মঙ্গলবার (২৬ মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শিশু দুটির হামের সঙ্গে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৬২ শিশু।

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫০৮ শিশু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

নাক-মুখ দিয়ে বাড়ছে মাংস, রিকশাচালক বাবাকে বাঁচাতে শিশুর আকুতি

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম