Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশের সাঁকো থেকে খালে পড়া শিশুর মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:১১ এএম

বাঁশের সাঁকো থেকে খালে পড়া শিশুর মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার

ছবি-যুগান্তর

Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু আরিয়ানের মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

মঙ্গলবার (২৬ মে) সকাল নয়টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় কবির বিলসংলগ্ন খালের উপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে যায় সে। একই দিন সন্ধ্যা সাতটার দিকে ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরিয়ান ওই এলাকার মো. রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পানিতে পড়ার পর পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও আরিয়ানের সন্ধান না পেয়ে প্রশাসনকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম দুপুরে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দলনেতা মো. নুরুল আলম খানের নেতৃত্বে ডুবুরি মনিরুজ্জামান ও সুফল চন্দ্র রায় প্রায় এক ঘণ্টার অভিযান শেষে মরদেহটি উদ্ধার করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম