Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় সড়কে প্রাণ গেল দুজনের

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:০৬ পিএম

বগুড়ায় সড়কে প্রাণ গেল দুজনের

দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা আরেক ট্রাকের ধাক্কা

Advertisement

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কাহালু ও বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ট্রাক হেলপার মো. ইনজামাম (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের শ্রমিক রবিউল আউয়াল জিয়া (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বগুড়া ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকের চালক সকাল সোয়া ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নন্দীগ্রাম উপজেলার ফোকপাল রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা অপর বালু ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আটকা পড়েন- চালক শামীম শেখ ও হেলপার মো. ইনজামাম।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করেন। এদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ট্রাক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজার রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রবিউল আউয়াল জিয়া নামে এক শ্রমিক মারা যান। তিনি ওই এলাকার নিউ হোপ ফিড মিলের কারখানায় কাজ করতেন।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই অজ্ঞাত ওই যানবাহনটি পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্ত করে এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম