Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Advertisement

Icon

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৪২ পিএম

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ চারজন নিহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার ঈদের দিনে এসব দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে অটোরিকশা নিয়ে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় হাসান প্রধান ও সিদ্দিক মিয়া নামের দুইজন আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

অপরদিকে ঢাকা রংপুর মহাসড়কের কোমর পুরে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি  বাস। এতে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহণের হেলপার সাজু মিয়া নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর জানান, এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে ঈদের দিন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী। বৃহস্পতিবার (২৮ মে) দুপরে উপজেলার ভাসানী তিস্তা সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত মালেকা উপজেলার ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। তাদের তিনটি মেয়ে আছে।

সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জুলিয়াস রহমান জানান, দুপুর দেড়টার দিকে মালেকা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোটরসাইকেল আরোহীকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

এসআই বলেন, লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

জামায়াত নেতার পদত্যাগ

জামায়াত নেতার পদত্যাগ

ডুবুরি দল খুঁজে পায়নি, দুই দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

ডুবুরি দল খুঁজে পায়নি, দুই দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় কিশোর ও গৃহবধূর কাণ্ড

টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় কিশোর ও গৃহবধূর কাণ্ড

বাবার লাশ উঠানে, সম্পত্তির বিরোধে আটকে যায় জানাজা-দাফন

বাবার লাশ উঠানে, সম্পত্তির বিরোধে আটকে যায় জানাজা-দাফন

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম