Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

Advertisement

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

Advertisement

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত একজনের পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

বুধবার (২৭ মে) দুপুরে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছিলেন। পরে ওই সংঘর্ষে তাহেরা বেগম (৩৫) নামের এক নারীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান। তিনি বলেন, তাহেরা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন যুবক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও প্রায় ১০ জন লোক আহত হয়। গুরুতর আহত তাহেরা বেগমকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংঘর্ষে আহত যুবকের ওপর হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ভাঙচুর

সংঘর্ষে আহত যুবকের ওপর হাসপাতালে হামলা, জরুরি বিভাগ ভাঙচুর

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম