Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের দিনে ঘুরতে বের হয়ে ৩ বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:২৯ পিএম

ঈদের দিনে ঘুরতে বের হয়ে ৩ বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

নিহত আবু রায়হান ও তামিম হোসেন। ফাইল ছবি।

Advertisement

বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বের হয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার শুভগাছা শাফলজানি এলাকায় শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন।

নিহতরা হলেন বগুড়ার শেরপুর পৌরসভার উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান (২০)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।  অপরজন শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (২১)। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহত রাজন, সিয়াম, হাসান ও ছামিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার শেরপুরের ছয় বন্ধু ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের দিন রাতে দুটি মোটরসাইকেলে করে ধুনটের দিকে যাচ্ছিলেন। তারা সবাই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানা গেছে।

পথিমধ্যে শুভগাছা এলাকায় শেরপুর-ধুনট সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন।এতে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়।

আহত তামিম হোসেন ও অন্যদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসক তামিম হোসেনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম