Logo
Logo
×
   

সারাদেশ

নলছিটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

নলছিটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল পুনিরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্ৰেফতার তাইজুল ইসলাম রাজু ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষ্যে তিনি বাড়িতে আসে । গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তাইজুল পলাতক ছিলেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার তাজুল ইসলাম খুলনা দৌলতপুর থানার ডাবল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .