Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মালিক গ্রেফতার

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৫০ পিএম

আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মালিক গ্রেফতার

গ্রেফতার কবির মিয়া।

Advertisement

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাতে অভিযুক্ত কবির মিয়াকে (৪৫) উপজেলার সরকারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার উলিপুর উপজেলার এক দম্পতি তাদের খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৮ মে) রাতে রমনা ফেরিঘাটে আসেন। তবে ঘাটে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নৌযান চলাচলের নির্ধারিত সময় পার হয়ে যায়। ফলে বিকল্প কোনো উপায় না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকায় ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।

অভিযোগে বলা হয়, হোটেলে ওঠার কিছুক্ষণ পর ওই নারী ও তার আট মাস বয়সি সন্তানকে কক্ষে রেখে খাবার কেনার জন্য থানাহাট বাজারে যান স্বামী। কিছুক্ষণ পর খাবার নিয়ে ফিরে এলে তার স্ত্রী কান্নাকাটি করে জানান, হোটেল মালিক কবির মিয়া তাকে ধর্ষণ করেছে।

ভুক্তভোগীর স্বামী বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা অভিযোগ এড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মো. রুকনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।  একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চিলমারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে।

পরে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কার্তিকের শুরুতেই ভোরে ঘন কুয়াশার চাদর, প্রকৃতিই বলে দিচ্ছে শীতের আসছে

কার্তিকের শুরুতেই ভোরে ঘন কুয়াশার চাদর, প্রকৃতিই বলে দিচ্ছে শীতের আসছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

প্রশ্নফাঁস চক্রের ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী, তারা কারা?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম