বাবার সামনে ছেলের মৃত্যু
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম আলী (১৮) নামের এক কলেজ মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক তার সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিয়াম নিলামপুর গ্রামের কৃষক সাইদুল ইসলামের ছেলে ও সিংড়া পৌরসভার টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সিয়াম আলী তার বাবার সঙ্গে বৈদ্যুতিক তার সরাতে যায়। বাড়ির ভেতর থেকে বৈদ্যুতিক তারে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে মনে করে অসাবধানতাবশত সেই তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
