হাওড়ে ভ্রমণে এসে হাউসবোট থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল আজহার ছুটিতে টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণে এসে হাউসবোট থেকে নদীতে পড়ে তামিম ইসলাম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরের পর সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে পড়ে ওই কিশোর নিখোঁজ হয়।
নিখোঁজ তামিম সুনামগঞ্জের ধর্মপাশার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ওই কিশোর নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরের পর থেকে ওই কিশোরের সন্ধান চালানো হচ্ছে।
পুলিশ ও নিখোঁজ কিশোরের সঙ্গে হাউসবোটে থাকা অন্য পর্যটকরা জানান, পবিত্র ঈদুল আজহার ছুটিতে শনিবার সকালে মা-বাবার দোয়া নামে ধর্মপাশার স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে একসঙ্গে ৬০ জন টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে আসেন। ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী) দেখে বাড়ির ফেরার পথে হাউসবোটের ছাদ থেকে তাহিরপুরের শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে পড়ে যায় কিশোর তামিম।
