Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ব্যবসায়ীও

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:২৮ এএম

শিশুকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ব্যবসায়ীও

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Advertisement

শিশুকে বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নৌকাভ্রমণে গিয়ে পানিতে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে বাঁচাতে যান মো. মফিজ উদ্দিন নামে ওই ব্যবসায়ী। শিশুটির সঙ্গে তিনিও মারা যান।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ফটিকছড়ি পৌরসভার নঈম উদ্দিনের তিন বছরের মেয়ে মুনতাহা ও পাইন্দং এলাকার আবুল কাশেমের ছেলে মো. মফিজ উদ্দিন (৪৫)। তিনি এনডিএস এগ্রো লিমিটেডের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসে কয়েকজন শিশু ও স্বজন পাইন্দংয়ের নতুন বাজার এলাকার একটি লেকে নৌকাভ্রমণে বের হন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তিন শিশুসহ চারজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিন বছরের মুনতাহা নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামেন মফিজ উদ্দিন। দীর্ঘক্ষণ উদ্ধার তৎপরতা চালানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে মুনতাহা ও মফিজ উদ্দিনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, শিশুসহ দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম