ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত চিতলমারীর দুই যুবক, শোকে স্তব্ধ এলাকা
Advertisement
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:০৪ এএম
ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঈদুল আজহার দিন গোপালগঞ্জের বেদগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুইজনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও স্বজনেরা।
নিহতরা হলেন উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা গ্রামের শায়োন ঢালী এবং পাশের ঘোলা গ্রামের মেহেদি হাসান (শহিদ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের দিন বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জের বেদগ্রামে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, শায়োন ও তার বন্ধু মেহেদি গোপালগঞ্জের কদমবাড়ি পাগলের মেলায় মোটরসাইকেলে যাওয়ার পথে বেদগ্রামে এ দুর্ঘটনার শিকার হন।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান স্বাধীন ফকির বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ওই দিন সন্ধ্যায় দুইজনের মরদেহ গ্রামে আনা হয়। রাতে শায়োন ঢালীকে পারিবারিক কবরস্থানে এবং এশার নামাজের পর ঘোলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মেহেদি হাসানকে দাফন করা হয়।
