Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের ছুটিতে ময়মনসিংহে বাবা-ছেলেসহ নিহত ৫

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

ঈদের ছুটিতে ময়মনসিংহে বাবা-ছেলেসহ নিহত ৫

Advertisement

ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী-বাবা ও ছেলে নিহত হন। নিহতরা হলেন ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার চার বছর বয়সি ছেলে রোহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আফতাব শাহরিয়ার মাহির (২০) নামে এক কলেজছাত্র নিহত হন। তিনি নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আব্দুল কাইয়ূম রেনু মিয়ার ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই ফরিদ ও রিপন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াটগামী শ্যামলী বাংলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম