বাজিতে লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
Advertisement
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথায় বাজিতে লুডু খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, উপজেলার কামাইদিয়া গ্রামে একটি চায়ের দোকানে বসে বাজিতে লুডু খেলছিলেন একদল যুবক। খেলার মধ্যে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তা রূপ নেয় সংঘর্ষে। প্রায় ঘণ্টাব্যাপী দুইপক্ষের মধ্যে চলে ধাওয়া পালটা ধাওয়া। সংঘর্ষে একপক্ষের নেতৃত্বে দেন স্থানীয় ইমারত মোল্যা ও অপরপক্ষের নেতৃত্ব দেন শাহজাহান মৃধা। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
