লালপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
Advertisement
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের লালপুরে আশিক ও দেলোয়ার হোসেন নামে দুইজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। ঈদের ছুটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মো. আশিক (২৮) উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর গ্রামের মোহাম্মদ মহসিন আলীর ছেলে ও দেলোয়ার হোসেন (৪২) পঞ্চগড় জেলার সদর উপজেলার ভান্ডারু এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ২৬ মে সকালে উপজেলার অর্জুনপুর ইউনিয়নের পাটিকাবাড়ি পশ্চিমপাড়া ২১৩ নাম্বার রেলওয়ে ব্রিজ এলাকায় আশিক ও ৩০ মে বিকালে উপজেলার বাওড়া রেলগেট সংলগ্ন এলাকায় দেলোয়ারের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
