Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিয়াউর রহমানের মতো মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত: পরিবেশমন্ত্রী

Advertisement

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:০৯ পিএম

জিয়াউর রহমানের মতো মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত: পরিবেশমন্ত্রী

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মতো মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত। তিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এ দেশের মানুষদের উন্নয়নের পথ দেখিয়েছেন। তার পরে বাংলাদেশের গণমানুষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন; কিন্তু মাঝখানে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। এ দেশের মানুষদের জিম্মি করে দুঃশাসন চালিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

রোববার (৩১ মে) বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে প্রায় ৪ হাজার গরিব-দুস্থ লোকের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেলা-উপজেলা শহরেও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

পরিবেশমন্ত্রী জেলা-উপজেলা শহরেও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম