Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১১:১৪ পিএম

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রতীকী ছবি

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুরে ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মেরাজ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মেরাজের বন্ধু রাকিব হোসেন (১৪) গুরুতর আহত হয়। 

রোববার (৩১ মে) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মেরাজ হোসেন উপজেলার বড়দুধ পাতিলা গ্রামের আবু মুসার ছেলে এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে মেরাজ হোসেন ও তার বন্ধু রাকিব হোসেন বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে দামুড়হুদায় যাওয়ার পথে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মেরাজ হোসেন ও রাকিব হোসেন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মেরাজ হোসেন মারা যায়।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম