Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:১৩ এএম

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

দুর্ঘটনাকবলিত বাসে আগুন। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে।

সোমবার (১ জুন) সকালে সাড়ে দশটায় চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং করবলা টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা এজাহার মিয়ার ছেলে মো. শাহজাহান (৫০) এবং তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান ও তার ছেলে পাশের বৃন্দাবনহাট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করতেন। সকালে মোটরসাইকেলে করে গ্যারেজে যাওয়ার পথে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি বিআরটিসি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনার জন্য দায়ী অভিযোগ তুলে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মানিক বলেন, শাহাজাহান ও তার ছেলে আরিফ মোটরসাইকেলে যোগে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় একই দিক থেকে যাওয়া বিআরটিসি বাসটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এসময় জনতা গাড়িতে আগুন দেয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ডিম খাওয়া নিয়ে মারামারি, প্রাণ গেল বৃদ্ধের

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

ইয়েমেনে সরকারি বাহিনী সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে হতাহত ২০০

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্ব কালকিনিতে দফায়-দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম