Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রংপুরে ঈদের ছুটির পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

রংপুরে ঈদের ছুটির পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

Advertisement

পবিত্র ঈদুল আজহার ছুটির পাঁচ দিনে রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।  এ সময় আহত হয়েছেন অন্তত ২৬ জন। আহতদের মধ্যে ১০ জন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।  বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়। অন্যরা ঘটনাস্থলেই মারা যান বলে রেকর্ডে উল্লেখ রয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, হাসপাতালের রেকর্ড অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। বাকিরা দুর্ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছেন।

এদিকে ঈদের ছুটিতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও অন্যান্য মোটরযান চলাচলের কারণে দুর্ঘটনার হার বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম