Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরতি যানবাহনের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:২৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরতি যানবাহনের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরতি যানবাহনের চাপ

Advertisement

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীমুখী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। গণপরিবহণের সংকটসহ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

পুলিশসহ সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিন যাবত মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রোববার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপারে ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

সরেজমিন মহাসড়কের যমুনা সেতু পূর্ব গোলচত্বর, এলেঙ্গা, রাবনা, নগরজালফৈসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা জটলা চোখে পড়েনি।

কালিহাতীর নারান্দিয়ার রফিকুল ইসলাম বলেন, আমি ঢাকায় যাওয়ার জন্য প্রায় ১ ঘণ্টা যাবত অপেক্ষা করছি। ভালোমানের বাসের জন্য অপেক্ষা করছি। গরমে খুব কষ্ট হচ্ছে। এছাড়াও আড়াইশ টাকার ভাড়া ৫শ টাকা চাচ্ছে।

গাবতলীগামী হেনা বেগম বলেন, ঈদের আগেও বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে এসেছি। এখনো অতিরিক্ত ভাড়া চাচ্ছে। আমার মতো সাধারণ মানুষের সব সময় চরম ভোগান্তি পোহাতে হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম