ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
Advertisement
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে এক নারীকে (৪৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেক্ট্রিশিয়ানের বিরুদ্ধে। তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্বামী-সন্তানসহ স্থানীয়রা।
এ ঘটনায় সোমবার সকালে নারী বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
বোববার রাত ৯টায় পৌর শহরের বাদুরতলী স্লুইস এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই হয়।
মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেক্ট্রিশিয়ান ফোরকানকে খবর দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করেন তিনি। এ সময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার মামলার আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
