Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

Advertisement

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বিদ্যুতায়িত একটি গরুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক কৃষক। ওই সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধা মা। একই ঘটনায় গরুটিও মারা গেছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।  আহত কৃষক মো. হাছান আলী (৫০) তার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচ লাইনের একটি বৈদ্যুতিক তার সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। এদিন সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে চড়তে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়।

গরুটিকে বাঁচাতে গিয়ে হাছান আলী নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার বৃদ্ধা মা হাওয়া বেগম;  কিন্তু তিনিও বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  একই সঙ্গে গরুটিও মারা যায়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিদ্যুৎস্পর্শ হয়ে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম