Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বানিয়াচংয়ে ‘ধর্ষণের’ শিকার এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৪১ পিএম

বানিয়াচংয়ে ‘ধর্ষণের’ শিকার এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Advertisement

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে (১৬) ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

সোমবার (১ জুন) সকালে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়।  

পরিবারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে।

নিহত কিশোরী আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা। মায়ের মৃত্যুর পর তিনি বানিয়াচং উপজেলার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন।

নিহতের দাদা জানান, বানিয়াচং উপজেলার আইনজীবী সহকারী দিলিপ দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিয়ের আশ্বাস দিয়ে দিলিপ তাকে হবিগঞ্জ শহরের ইসকন মন্দিরে নিয়ে যান। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মন্দির কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন না করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেন।

তিনি আরও জানান, রোববার (৩১ মে) সকালে পরিবারের অগোচরে দিলিপ দাস আবারও কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান। পরে রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর বাণিজ্যিক এলাকার সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।  এ সময় তার নাক ও মুখ রক্তাক্ত ছিল বলেও দাবি করেন স্বজনরা।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার বলেন, ঘটনাটি স্পর্শকাতর। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা ঠিক হবে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধর্ষণ, আত্মহত্যা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা, সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম