Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈদের ছুটিতে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু

Advertisement

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৪৪ পিএম

ঈদের ছুটিতে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু

Advertisement

ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে নৌকা ভ্রমণে বের হয়েছিলেন তারা। কিন্তু সেই আনন্দভ্রমণই শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে পরিণত হয়। নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোরী।

সোমবার (১ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। আহত মিম (১২) বিষমপুর গ্রামের আসমত আলীর মেয়ে। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে জামিলা আক্তার ও নুসরাত আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে একটি ছোট নৌকায় করে চিকনি বিলে ঘুরতে যান তারা। বিলের মাঝামাঝি পৌঁছার পর নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে তিনজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, পুড়ল ২ মোটরসাইকেল

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

বাড়িওয়ালার বাসায় হামলা-ভাঙচুর, দুই শিক্ষিকা বরখাস্ত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম