Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছয় বছরের শিশুকে নিপীড়ন, অটোচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

ছয় বছরের শিশুকে নিপীড়ন, অটোচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

নোয়াখালীর সেনবাগে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. সোহেল (৩৫) নামের এক অটোরিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন  এলাকাবাসী।

সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে  প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং বিজবাগ ইউপির বালিয়াকান্দী নতুন বাজারে এ ঘটনা ঘটে।

সোহেল উপজেলার বালিয়াকান্দী গ্রামের ছিদ্দিক উল্লাহ নতুন বাড়ির ছিদ্দিক উল্লাহর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিশুকে তার পিতা ১৫টি তালের ডাব দিয়ে সোহেল মিয়ার অটোরিকশাযোগে বাড়িতে পাঠায়। ভিকটিমের বাড়ির দরজায় অটোরিকশাটি পৌঁছলে রিকশা থেকে কয়েকটি ডাব পড়ে যায়।  এ সময় ডাব তুলে দেওয়া অজুহাতে সোহেল ওই শিশুকে যৌন নিপীড়ন করেন। বিষয়টি শিশুটির মা দেখে ফেলায় অটোচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে  রাত সাড়ে ৮টার দিকে সোহেলকে এলাকাবাসী বালিয়াকান্দী নতুন বাজারে আটক করে গণপিটুনি দেন। এরপর জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানা ওসি আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটেকে সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

ড্রেনের পাশে পড়ে থাকা নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

আসামি ছাড়াতে ঘুস দাবির অভিযোগ ওসির বিরুদ্ধে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম