Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৫০ পিএম

পুকুরে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বৃন্দা রানী (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা এলাকার কদমতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে ও বৃন্দা রানী একই গ্রামের বিধান চন্দ্র দাসের মেয়ে। 

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল। পাশেই জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে ওঠে।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মৃত শিশুদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫ চুল্লি

জামায়াত নেতার পদত্যাগ

জামায়াত নেতার পদত্যাগ

ডুবুরি দল খুঁজে পায়নি, দুই দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

ডুবুরি দল খুঁজে পায়নি, দুই দিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় কিশোর ও গৃহবধূর কাণ্ড

টিকটকে পরিচয়-প্রেম, পরিবার মেনে না নেওয়ায় কিশোর ও গৃহবধূর কাণ্ড

বাবার লাশ উঠানে, সম্পত্তির বিরোধে আটকে যায় জানাজা-দাফন

বাবার লাশ উঠানে, সম্পত্তির বিরোধে আটকে যায় জানাজা-দাফন

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম