Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

Advertisement

Icon

কর্ণফুলী প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০১:০৬ পিএম

চট্টগ্রামে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নতুন ব্রিজ এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুর্গাপদ মল্লিক (৭৫) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত চিকিৎসাধীন বিধান মল্লিক (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। 

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্গাপদ আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নগেন্দ্র মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ থেকে মইজ্জ্যারটেকমুখী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের পেছনে বসা দুর্গাপদ মল্লিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক বিধান মল্লিককে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

কর্ণফুলী থানার ওসি শাহিনুর জামান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম